
চট্টগ্রামের মীরসরাই ও ফেনী অঞ্চলে অবস্থিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ বা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি জমিতে দেশের প্রথম পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আজ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বেজার পক্ষে সচিব ড. জুলিয়া মঈন এবং বিপিডিবির পক্ষে সচিব আফরোজা সুলতানা এই চুক্তিতে স্বাক্ষর করেন।
বেজা মনে করছে, সরকারি অব্যবহৃত জমিকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যবহারের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রকল্পটির বিশেষ দিকগুলো হলো:
এর ফলে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।একই সাথে কার্বন নিঃসরণ কমিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। এই প্রকল্পে ব্যাটারি স্টোরেজ সিস্টেম (BESS) ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যা রাতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে ভূমিকা রাখবে। পিপিপি মডেল হওয়ায় দেশি-বিদেশি বড় বেসরকারি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার সুযোগ তৈরি হবে।
বেজা জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে বিনিয়োগকারীদের আগ্রহ যাচাইয়ের জন্য একটি ‘মার্কেট সাউন্ডিং’ কর্মশালার আয়োজন করা হবে। যেখানে প্রকল্পের কারিগরি দিক ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৬ মার্চ অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এই প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। আজকের সমঝোতা স্মারকের মাধ্যমে প্রকল্পটি আলোর মুখ দেখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
অনুষ্ঠানে বেজা, বিপিডিবি এবং পিপিপি কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





